স্টারবাকসকে নিউইয়র্ক সিটির কর্মীদের ক্ষতিপূরণ বাবদ প্রায় ৩৫ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ

স্টারবাকসকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে নিউইয়র্ক সিটির ১৫,০০০ এর বেশি কর্মী-কর্মচারীকে।,এই অর্থ কর্মীদের ‘ফেয়ার ওয়ার্কউইক’ আইন লঙ্ঘন করে কাজের সময় ও শিডিউল নির্ধারণের অভিযোগের প্রেক্ষিতে প্রদান করা হবে।নিউ ইয়র্ক সিটিতে স্টারবাকসকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। এই অর্থ প্রায় ১৫,০০০ এর বেশি কর্মী-কর্মচারীকে দেওয়া হবে, যারা অভিযোগ করেছিলেন যে কোম্পানি তাদের কাজের স্থিতিশীল সময়সূচী দেয়নি এবং ইচ্ছামতো তাদের কাজের সময় কমিয়ে দিয়েছে। সোমবার শহরের কর্মকর্তারা এই ঘোষণা দেন।

এই চুক্তির অধীনে, স্টারবাকস শহর কর্তৃপক্ষের ‘কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন ডিপার্টমেন্ট’-কে ৩.৪ মিলিয়ন ডলার জরিমানা হিসেবে দেবে। এছাড়াও, কোম্পানি ভবিষ্যতে শহরের ‘ফেয়ার ওয়ার্কউইক’ আইন মেনে চলতে সম্মত হয়েছে।

স্টারবাকসের একজন মুখপাত্র জানিয়েছেন, কোম্পানি সব স্থানে আইন মেনে দায়িত্বশীলভাবে ব্যবসা পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, তিনি শহরের এই আইনটির জটিলতার কথাও উল্লেখ করেছেন। মুখপাত্র জ্যাসি অ্যান্ডারসন বলেন, “এই আইনটি পরিচালনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এটি শুধু স্টারবাকসের সমস্যা নয়, শহরের প্রায় প্রতিটি খুচরা বিক্রেতাকেই এই বাধার সম্মুখীন হতে হয়।”

ক্ষতিগ্রস্ত কর্মীদের বেশিরভাগ, যারা খণ্ডকালীন পদে কাজ করতেন, তারা জুলাই ২০২১ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত প্রতি সপ্তাহের কাজের জন্য ৫০০ ডলার পাবেন বলে ডিপার্টমেন্ট জানিয়েছে। এই সময়ের পরে যারা আইন লঙ্ঘনের শিকার হয়েছেন, তারা ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করে ক্ষতিপূরণ পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *