নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ডাফার ব্রাদার্স-এর হাই স্কুল ড্রামা শিক্ষিকা হোপ হাইনেস লাভ।,সিরিজের সহ-নির্মাতারা তাঁদের শিল্পযাত্রার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে এই সিদ্ধান্ত নিয়েছেন।‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম সিজনে মিস হ্যারিস চরিত্রে অভিনয় করবেন হোপ হাইনেস লাভ। তিনি ছিলেন সিরিজটির সহ-নির্মাতা ডাফার ব্রাদার্স-এর হাই স্কুল ড্রামা শিক্ষিকা।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে রস ডাফার জানান, “মিস হ্যারিস চরিত্রে অভিনয় করছেন হোপ হাইনেস লাভ। তিনি আমাদের হাই স্কুল ড্রামা শিক্ষিকা ছিলেন।”
তিনি আরও বলেন, “হাই স্কুল আমার এবং আমার ভাইয়ের জন্য কঠিন সময় ছিল। কিন্তু হোপ আমাদের মধ্যে এমন কিছু দেখেছিলেন যা আমরা নিজেরা দেখিনি। তিনি শুধু সেই চার বছর টিকে থাকতেই সাহায্য করেননি, বরং লস অ্যাঞ্জেলেসে গিয়ে স্বপ্ন পূরণের পথেও আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন।”

Leave a Reply