নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম এবং শেষ সিজনে নিজেদের হাই স্কুল ড্রামা শিক্ষককে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন এর সহ-নির্মাতা ডাফার ব্রাদার্স।,শিক্ষক হোপ হাইনেস লাভ ‘মিস হ্যারিস’ চরিত্রে অভিনয় করছেন।নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের পঞ্চম এবং শেষ সিজনে নিজেদের হাই স্কুল ড্রামা শিক্ষক হোপ হাইনেস লাভ-কে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন এর সহ-নির্মাতা ডাফার ব্রাদার্স। ‘মিস হ্যারিস’ চরিত্রে অভিনয় করছেন হোপ হাইনেস লাভ।
ইনস্টাগ্রামে এক পোস্টে রস ডাফার লিখেছেন, “হাই স্কুল আমার এবং আমার ভাইয়ের জন্য কঠিন ছিল। কিন্তু হোপ আমাদের মধ্যে এমন কিছু দেখেছিলেন যা আমরা নিজেরাও দেখিনি – এবং তিনি আমাদের কেবল সেই চার বছর টিকে থাকতে নয়, বরং লস অ্যাঞ্জেলেসে গিয়ে আমাদের স্বপ্ন তাড়া করতে আত্মবিশ্বাস দিয়েছিলেন।”

Leave a Reply